ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী জাতীয় পতাকা ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

এছাড়াও স্ব-স্ব আবাসিক হলে প্রভোস্টরা পতাকা উত্তোলন করেন।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় গিয়ে শেষ হয়। এর পর উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের পক্ষে মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পন করেন। এসময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এস.এম.এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মুক্তবাংলায় পুষ্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পন শেষে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ফুটবল খেলার মাঠে ভলিবল, মহিলাদের বালিশ বদল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  উল্লেখ্য বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক আবাসিক হলসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর