পঞ্চগড়ে মহান বিজয় দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলী

যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ সোমবার(১৬ ডিসেম্বর) সূর্যদোয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়।

পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন,জেলাপ্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশসুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলাপরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাতসম্রাট, জেলা মুক্তিযোদ্ধা সংসদ,সজীব ওয়াজেদ জয় পরিষদ, ৭১ এরসহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ, মুজিবসেনা ঐক্যলীগ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনেরনেতৃবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর