সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেন্সিডিল সহ দুই কিশোর গ্যাংকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার রাতে শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ এর পূর্ব দিকে একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে পিচ্চি রাসেল (২১) ও সদর উপজেলার মাছখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু (১৯)।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, রাতে অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুর অভিযান চালানো হয়। এসময় মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ এর পূর্ব দিকে একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে পিচ্চি রাসেল ও মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক (বহিষ্কৃত) সাধারন সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দুই সহযোগী সস্ত্রাসী দ্বীপ ও সাইফুল পুলিশের সাথে বন্দুক যুদ্ধ নিহত হয়। আর এই নিহত কিশোর গ্যাং সন্ত্রাসী দ্বীপ ও সাইফুল অন্যতম সহযোগী হিসেবে পরিচিত পিচ্চি রাসেল ও মোস্তাফিজুর রহমান বলে জানায় পুলিশ।
বার্তাবাজার/এমকে