আগ্রাদ্বিগুনে বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস এর ৪৮ বছর পুর্তি ও ৪৯ বছরে পর্দাপন উপলক্ষে সারাদেশের ন্যায় নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

সকালে আগ্রাদ্বিগুনের গ্রীন ভয়েস,সোনালী স্বপ্নসহ ৪০টির অধিক স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহনে বিজয় দিবসে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহর প্রদক্ষিন করে আগ্রাদ্বিগুন কলেজে গিয়ে শেষ হয়। এরপর মহান বিজয় দিবস কে ঘিরে নানা দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়।

এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। গ্রীন ভয়েস’র প্রতিষ্ঠাতা আলমগীর কবির বলরন, “বিজয় দিবসের এই ৪৮ বছরে এসেও আমাদের গ্রাম থেকে গ্রামীন খেলা গুলো হারিয়ে যাচ্ছে,আমরা সেই খেলা গুলো ধরে রাখতে এমন আয়োজন করছি।” গ্রামীন খেলা গুলোর মধ্যে রয়েছে,মোরগ লড়াই,হাড়ি ভাঙা,দৌড় প্রতিযোগিতা,বউচি,কানামাছি,বালিশ,রুমাল চোর ইত্যাদি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর