পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালন

বিনম্র শ্রদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের নানাভাবে স্বরণের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সোমবার দিনের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটি শুরু হয়।

এরপর শহীদদের স্মরণে উপজেলা পরিষদে শেখ মুজিবুর রহমান চত্বর ও পাকুন্দিয়া সরকারি কলেজ চত্বরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল সাড়ে ৮ টায় পাকুন্দিয়া সরকারি বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে সশ্রদ্ধ কুচকাওয়াজ পরিবেশিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধান অতিথি সাবেক আইজিপি, সচিব নূর মোহাম্মদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজ উদ্দিন। পরে সেখানে শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শিত হয়। দিবসকে ঘিরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর