স্বাধীনতা বিরোধীদের সঙ্গে কোন আপোষ করবে না আ`লীগ

স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তাদের বংশধর ও দোসরদের সঙ্গে কোন আপোষ করবে না আওয়ামী লীগ।
সাম্প্রদায়িক অপশক্তির কারণে দেশের স্বাধীনতা এখনও সুসংহত করা যায়নি।

রাজাকারের উত্তরসূরীদের সঙ্গে কোনও আপস নয় বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নিজেরা নিজেদের জিজ্ঞাসা করা উচিত আমরা বিজয়কে কতটা সংহত করতে পেরেছি।পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর এবং তাদের প্রেতাত্মা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহত করণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধী কোন অপশক্তি এবং তাদের বংশধর এদের নিয়ে আমাদের কোন আপোষ নেই। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি কেবলমাত্র আওয়ামী লীগ করতে পারবে।’

এ সময় দলে কোন অনুপ্রবেশকারী হিসেবে থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেয় হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর