২৬ হাজার ৭৬০ কেজি স্ক্র্যাপের পরিবর্তে এসেছে খালি কন্টেইনার

চট্টগ্রাম বন্দরে ২০ ফুট দৈর্ঘ্যের একটি খালি কনটেইনারে আবুল খায়ের ষ্টীল মেল্টিং লিমিটেডের নামে স্ক্র্যাপের পরিবর্তে এসেছে সম্পূর্ণ খালি কন্টেইনার।

চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা যায়, ‘জাকার্তা ব্রিজ নামের একটি জাহাজে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের কনটেইনারে ২৬ হাজার ৭৬০ কেজি স্ক্র্যাপ আসার কথা ছিল। কনটেইনার বহনকারী জাহাজটি সাউদাম্পটন পোর্ট থেকে HLXU3186035 নম্বরের কন্টেইনারে উক্ত স্ক্র্যাপ আমদানির উদ্দেশ্যে গত ৭ ডিসেম্বর ছেড়ে ১০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

রোববার (১৫ ডিসেম্বর) বন্দর থেকে খালাসের জন্য কনটেইনারটি বেসরকারি ডিপো মেসার্স শফি মোটর্সে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কাস্টম হাউসের নিজস্ব গোয়েন্দা বিভাগ অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা স্ক্যানিং ডিভিশনের সহায়তায় চেক করে দেখা যায় ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারটি সম্পূর্ণ খালি। তারপর কন্টেইনারটি কাস্টমস কর্তৃপক্ষ আটক করে হেফাজতে রাখেন।

গোপন তথ্যের ভিত্তিতে অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন ও জেটি/স্ক্যানিং বিভাগের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ, বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা কনটেইনারটি খালি পাওয়া সম্পর্কে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের রেভিনিউ অফিসার বলেন, ‘কাস্টম আইন অনুযায়ী আমরা আমদানীকারককে বিষয়টি জানিয়েছি।

তারা এখনো পর্যন্ত আমাদের কিছু জানাননি। তাদের অবগতির উপর নির্ভর করে পরবর্তীতে তদন্ত কমিটি ঘটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি মানি লন্ডারিংয়ের ঘটনা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর