বিজয়ের আনন্দ উপভোগ করতে পাকুন্দিয়ায় আয়োজন করা হলো গ্রাম বাংলা থেকেও বিলুপ্তপ্রায় কাবাডি খেলা।
প্রতিবারের মত পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাতে এ আয়োজন করা হয়।
প্রভাষক এম.এস আল-মামুন এর পরিচালনায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহঃ শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল রেনু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দীন (ভিপি),সাবেক পৌর কমিশনার নজরুল ইসলাম,সাবেক এ.জি.এস রায়হান উদ্দীন,সমাজ সেবক আঃমান্নান,আঃ মোতালিব,চরফরাদী ইউঃ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন,প্রচার সম্পাদক হিমেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ করে একমাত্র বাৎসরিক আনন্দের অন্যতম প্রধান উৎস হওয়ায় বরাবরের মত এইবারও এলাকা ও পার্শ্ববর্তী এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পরার মত।
এলাকার মুরুব্বি, যুবকরাও চায় প্রতি বছর এই অনুষ্ঠান চালু রাখতে। উপলক্ষে এলাকার অনেক আত্বীয়স্বজন বেড়াতে আসে,আনন্দ উপভোগ করতে।খেলায় বিবাহিত একাদশ ১ পয়েন্ট বেশি পেয়ে জয় লাভ করে।
বার্তাবাজার/ডব্লিও.এস