দিল্লিতে পুলিশ জনতার খনণ্ডযুদ্ধ, বাসে আগুন

নাগরিকত্ব আইন সংশোধনের বিল নিয়ে এবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লিতে। রোববার (১৫ ডিসেম্বর) শহরে পুলিশ জনতার খণ্ডযুদ্ধ দেখা গেছে। বিক্ষুব্ধ মানুষ একের পর এক বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

কলকাতার প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হেয়ছে, পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা দেখা গেছে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি। বিক্ষোভকারীরা বাছবিচার না করেই বাসে আগুন দিতে থাকে।

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ধস্তাধস্তির জেরে উভয়পক্ষে একাধিক আহত হয়েছে।

এই বিক্ষোভের জন্য জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দিকে আঙ্গুল তুলেছে স্থানীয় প্রশাসন। তবে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার পর দিল্লির পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ করে ঘোষণা করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর