জাতীয় স্মৃতিসৌধে জেলা পুলিশ সুপারের ব্রিফিং সম্পন্ন

৪৮তম বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধে মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাদের সার্বিক ব্যক্তি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা জেলা পুলিশ সুপার এর ব্রিফিং সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

জাতীয় স্মৃতিসৌধে এই দুই ভিভিআইপি এর আগমন উপলক্ষে তাদের নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষায় ঢাকা জেলা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে ব্রিফিং প্রদান করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।

ব্রিফিং এ বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর