ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৫টি পদের মধ্যে সভাপতি-সহ সভাপতিসহ ১০টিতে তারা বিজয়ী হয়েছে। বিএনপিপন্থী শিক্ষকদের প্যানেল জিতেছে ৫টি পদে।
এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরাম থেকে ২টি প্যানেলে এবং বিএনপি জামায়তপন্থী শিক্ষকেরা ১টি পূর্ণাঙ্গ প্যানেল ও বিএনপিপন্থী শিক্ষকেরা সভাপতি সাধারণ সম্পাদকের আংশিক একটি প্যানেলে নির্বাচনে অংশ নেন।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে সকাল ৯ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষকবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৯৬ জন শিক্ষকবৃন্দের মধ্যে ৩৪৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন বাঁকি ৫০ জন অনুপস্থিত ছিলেন। রবিবার ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৮ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সরওয়ার মুর্শেদ ফল ঘোষণা করেন।
আওয়ামী পন্থী প্যানেল থেকে সভাপতি পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
একই প্যানেল থেকে সহ সভাপতি পদে অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী এবং কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. সেলিনা নাসরীন নির্বাচিত হয়েছেন।
এই প্যানেলের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন ড. পরেশ চন্দ্র বর্মন, ড. রেজওয়ানুল ইসলাম, মোঃ আবদুল্লাহ আল মাসুদ, ড. মোঃ আনিচুর রহমান, ড. এসএম মোস্তফা কামাল, ড. মো আতিকুর রহমান, ড. মোহাঃ সাইদুর রহমান।
এদিকে বিএনপি জামাতপন্থী প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
একই প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মোহাঃ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিএনপি জামাত পন্থী প্যানেল থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, এ.টি.ম. মিজানুর রহমান, ড. নূরুন নাহার, ড. মোঃ রশিদুজ্জামান।
বার্তাবাজার/ডব্লিও.এস