পটুয়াখালী লেডিস ক্লাবের আয়োজনে অন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে পটুয়াখালী লেডিসক্লাবের অন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে লেডিস ক্লাবের সাধারন সম্পাদক শিরীন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মতিউল ইসলামের স্ত্রী ও লেডিসক্লাবের সভানপত্রী জাহানারা বেগম স্বপ্না, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মামুনুর রশিদের স্ত্রী ইসমত আরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের স্ত্রী ফারিয়া জামান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের স্ত্রী মার্জিয়া আক্তার সুমা। পিটি প্রশিক্ষক নাসিমা আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজিয়া সুলতানা বেবী, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সেহানা হোসেন মিকি।
অনুষ্ঠানে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের স্ত্রী মার্জিয়া আক্তার সুমা নতুন সদস্যপদ লাভ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরন করেন। গান পরিবেশন করেন চ্যানেল আইর খুদে গানরাজের শিল্পী বনি আমিন।
বার্তাবাজার/ডব্লিও.এস