চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে তিনটি বোমা সাদৃশ্য উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার উপজেলার মুন্সিগঞ্জ তামালতলা মাঠে কালো টেপে মোড়ানো তিনটি বোমা সাদৃশ্য পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বোমা তিনটি উদ্ধার করে। তবে এঘটনায় কে বা কারা জড়িত তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির জন্য কেউ ওই বোমা সাদৃশ্য তিনটি রেখে যেতে পারেন। এ ঘটনায় যারা জড়িত পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।
বার্তা বাজার/ডব্লিও.এস