শেকৃবিতে কৃষিবিষয়ক জলবায়ু সেবার প্রশিক্ষণ মডিউল তৈরি

দেশে প্রথমবারে মতো কৃষিতে জলবায়ু সেবার প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি করতে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এর ফলে কৃষকদের আবহাওয়ার পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় হাতে কলমে প্রশিক্ষন প্রদানে সক্ষম হবে। কৃষি বিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আজ রবিবার ( ১৫ ডিসেম্বর) সকালে কৃষিবিষয়ক জলবায়ু সেবার প্রশিক্ষন নির্দেশিক্ষা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্ন প্রকল্পের অওতায় এ কর্মশালার আয়োজন করে।

কৃষিতত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ, প্রজেক্ট পরিচালক ড. মাঝহারুল আজিজ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এইচ. এম.এম তারিক হোসেন।

অনুষ্ঠানের বক্তারা বলেন, কৃষি জলবায়ূ সেবার পরিবর্তনশীলতা প্রচলিত ব্যবস্থার পরিবর্তন করে এ ধরনের চ্যালেঞ্জগুলি প্রশমিত করার জন্য স্থান বিশেষে নির্দিষ্ট কৌশল প্রয়োজন। যেহেতু কৃষিক্ষেত্রে জলবায়ূ পরিবর্তনের প্রতি খুবই সংবেদনশীল, জলবায়ূ উভয়ই আন্তঃ এবং অন্তঃ মৌসুমি কৃষি পদ্ধতি, বালাাই ব্যবস্থাপনা, ফসল সংগ্রহ ও সংগ্রহোত্তর কার্যকারিতার দক্ষতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এই ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস এবং জলবায়ূ সম্পর্কিত তথ্য কৃষকদের অর্থনৈতিক ক্ষতি এড়াতে যথাযথ প্রতিকারমূলক পদক্ষেপ নিতে বিশেষ সহায়তা করতে এ সেবার নির্দেশিক্ষা প্রয়োজন।

কর্মশালার উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাসের কারনে খরা, বন্যা বা অন্যান্য দুর্যোগের বিষয়ে আগাম সংকেত বার্তা কৃষক স¤প্রদায়ের প্রস্তুতি বাড়াতে পারে। সেই কৃষির সাথে সংশ্লিষ্ট কার্যক্রমে রূপান্তর ঘটবে। এই ধরণের পরিবর্তন কৃষি সরবরাহ চেইন এবং নীতি পর্যায়ের বিভিন্ন স্টেকহোল্ডারকে জড়িত করবে। তাই খাদ্য উৎপাদনকারীদের নতুন জলবায়ু পরিস্থিতির প্রেক্ষিতে তাদের কৃষিক্ষেত্রে গুলিতে টেকশই প্রযুক্তি অবলম্বন এর বিকল্প নেই। সেই জন্য নতুন জ্ঞান ও দক্ষতার জন্য বিভিন্ন শাখা এবং অংশীদারদের কাছ থেকে বিস্তৃত ধারণা, তথ্য ও তার অনুশীলন করা প্রযয়োজন। তাই কৃষির সাথে সংশ্লিষ্ট, বাংলাদেশের কৃষক, কৃষি সম্প্রসারন কর্তা এবং গবেষকদের মধ্যে কৃষি জলবায়ু সেবা সম্পর্কিত আরও অধিকতর পেশাদার জ্ঞানের প্রয়োজন।

প্রশিক্ষণ ম্যানুয়ালটি বিশেষত উপসহকারী কর্মকর্তা প্রনয়ন যারা জলবায়ু স্থিতিস্থাপকতা কারনে বিস্তৃত তথ্য এবং কৌশল সরবরাহের জন্য কৃষি ব্যবস্থা পরিবর্তনের প্রথম সারিতে রয়েছেন তাদের জন্য প্রনয়ন করা হয়েছে। এই ম্যানুয়ালটি কৃষি-আবহাওয়া সংক্রান্ত পরিষেবা সম্পর্কে সচেতনতা, বোঝাপড়া এবং বাংলাদেশে টেকসই উৎপাদনশীলতা অর্জন করার জন্য জলবায়ু-স্মার্ট পদ্ধতির বিকাশের প্রাসঙ্গিকতা বাড়াতে চায় । মডিউলটি উপ-সহকারী কৃষি অফিসার এর জন্য জলবায়ু সম্পর্কিত তথ্য এবং তাদের প্রতিদিনের ক্রিয়াকলাপ গুলিতে কৃষি উৎপাদন বাড়াতে, সীমিত সংস্থার ব্যবহারের অনুকূলিতকরণে এবং কৃষকদের কৃষকদের অর্থনৈতিক সুবিধাগুলি বাড়িয়ে তোলার ক্ষেত্রে অনুশীলনের একটি সংক্ষিপ্তসার সরবরাহ করে আবহাওয়া সংক্রান্ত পর্রামশ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর