মেসেঞ্জারে প্রেমের ফাঁদ, তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

প্রেমের ফাঁদে ফেলে যশোর চৌগাছা জগদীশপুর তুলা বীজ বর্ধণ খামারে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগে ধর্ষক সাগর আহাম্মেদ(১৮) ও সহযোগী সজীব রহমান হৃদয় (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার(১৫ই ডিসেম্বর)পুলিশ তাদেরকে আটক করেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাগর আহাম্মেদ(১৮)ও চৌগাছা পৌরসভা জিওলগাড়ি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজীব রহমান হৃদয়(১৮)।

শনিবার(১৪ই ডিসেম্বর)চৌগাছা থানায় ধর্ষিতা নিজে বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।পুলিশ মামলার দুই আসামিকে রবিবার আটক করে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে পাঠিয়েছে। একই সাথে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী মেয়েটির লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাগরের সাথে ২ মাস আগে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে তার পরিচয় হয়।এরপর প্রতিদিন তাদের ফেসবুকের মাধ্যমে দুই-একবার কথাবার্তা ও চ্যাট হতো।এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তার সূত্র ধরে গত ৭ ডিসেম্বর সকাল ৯টায় অভিযুক্ত সাগর ম্যাসেঞ্জারের মাধ্যমে তাকে দেখা করার প্রস্তাব দেয়। প্রস্তাব অনুসারে সে উপজেলার জগদীশপুর তুলাবীজ বর্ধন খামারে দেখা করতে যায়। সেখানে কথাবার্তা বলার এক পর্যায়ে তাকে ফুসলিয়ে ধর্ষকদের (কথিত প্রেমিক)নিয়ে আসা একটি কালো প্রাইভেট কারে তুলে নেয়। গাড়ির মধ্যেই বেলা ১১টার সময় সজীবের সহায়তায় তাকে ধর্ষণ করে।সাগরের ধর্ষণ শেষে সজীবও তাকে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি চিৎকার করতে থাকে।

এসময় প্রাইভেটের চালক প্রাইভেট কারের নিকট চলে আসলে তারা ওই প্রাইভেটে করে তাকে নিয়ে তুলা খামার থেকে বেরিয়ে যায় এবং ছাত্রীর বাড়ির পাশের একটি বাজারে তাকে নামিয়ে দেয়। নামিয়ে দেয়ার সময় হুমকি দিয়ে বলে এই ধর্ষণের ঘটনা তারা ভিডিও করে রেখেছে।কাউকে জানালে তা ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে।পরবর্তীতে বিষয়টি ধর্ষিতা তার পিতা-মাতাকে জানিয়ে ১৪ ডিসেম্বর চৌগাছা থানায় ধর্ষণ মামলা করে।পুলিশ রবিবার ধর্ষক ও তার সহযোগীকে আটক করে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বিষয়টির সত্যতা নিশ্চিত করে “বার্তা বাজার” কে বলেন, মেয়েটির লিখিত অভিযোগ পাওয়ার পরে রবিবার ধর্ষকদের গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই জনই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তাবজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর