সচিবালয়ের চারপাশে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা জারি করে আগামী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে।
রোববার এক সরকারি তথ্য বিবরণীতে সচিবালয়ের চারপাশে হর্ন না বাজানোর অনুরোধ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সহযোগিতা প্রদানের অনুরোধ করা হয়।
সচিবালয়ের চারপাশে অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে কোনো প্রকার হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
বার্তা বাজার/এম.সি