রাখাইনে ফের ধোঁয়ার কুন্ডলী, আতঙ্কে সীমান্তবর্তী বাসিন্দারা

রাখাইনে ফের উড়ছে ধোঁয়ার কুন্ডলী। আজানা আতংকে রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত জনসাধারন। টেকনাফ বিজিবির দায়িত্বশীল সূত্র এসব বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন।

রোববার (১৫ডিসেম্বর) দুপুরে নাফনদী সংলগ্ন টেকনাফ ট্রনজিট জেটি এলাকা থেকে সকাল থেকে দুপুর নাগাদ ধোঁয়ার কুন্ডলী দেখতে পেয়েছেন স্থানীয় লোকজন। ধারনা করা হচ্ছে এলাকাটি মংডু টাউনশীপের উত্তর পশ্চিমে পেরামপুরু বা আশিক্ক্যা পাড়া এলাকা হতে পারে। তবে আগুনে কোনরকম ক্ষয় ক্ষতির নির্ভর‍যোগ্য তথ্য পাওয়া যায়নি। অনেকের ধারনা পাহাড় সংলগ্ন এলাকায় জুম চাষের জন্য আগুন জ্বালানো হতে পারে। অপরদিকে অনেকের ধারনা পাহাড় থেকে অনেক পশ্চিমে ধোঁয়ার কুন্ডলী দেখে তা লোকালয়ে বলেও ধারনা করছেন।

সীমান্তের মানুষের সাথে কথা বলে জানা গেছে ওইপাড়ে আগুন দেখলেই আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের আতংকে উদ্বিগ্ন হয়ে উঠেন তারা।

এছাড়া শনিবার রাতে, ওইপাড় থেকে ৮-১০ রাউন্ড গুলির শব্দও শোনেছেন বলে দাবী করেন সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত স্থানীয়রা। তবে বিজিবি সূত্র এটা নিয়মিত ঘটনা বলে জানিয়েছেন।

২ বিজিবি অধিনায়ক লেঃ ফয়সাল হাসান খান বার্তাবাজারকে জানান, ধোঁয়ার কুন্ডলীর ব্যাপারে তিনি অবগত নন। তবে এই বিষয়ে খোঁজ নেয়া হবে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর