মুক্তিযুদ্ধের জয়, বিদ্রোহী বাঙালির জয়, শ্লোগানে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে নোয়াখালীতে ১৯
দিনব্যাপি।মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। মেলা চলবে ১৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় জেলা শহরের কচিকাঁচার মেলা প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা
উত্তোলন শেষে শান্তির পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধাগণ।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা পর্ষদেরসভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাবউদ্দিন শাহীনে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি একরামুল
করিম চৌধুর
সাবেক ছাত্র নেতা নাসির উদ্দিন ও নাঈমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, বিজয় মেলা পর্ষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু প্রমুখ।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ড. মাহে আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, মাহমুদুর রহমান জাবেদ, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু সহ মুক্তিযোদ্ধাগণ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পক্ষকাল ব্যাপি অনুষ্ঠেয় এ মেলায় প্রতিদিন সন্ধ্যায় বিজয় মঞ্চে থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, আবৃত্তি, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলায় দেশীয় ঐতিহ্যের দেড় শতাধিক স্টল বরাদ্দ দেয়া হয়েছে।
বার্তাবাজার /এইচ.আর