খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মো: মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এরাদত হোসেন মানু, গজারিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, সাবেক ভিপি মাসুম, সাবেক ভিপি শাহিন, জেলা যুবদল সভাপতি সুলতান আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, জেলা ছাত্রদল সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার সহ বিএনপির অংগ-সংগঠন নেতৃবৃন্দ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর