ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর দল্টা বাজারস্থ এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার সকাল ১১টায় রামগঞ্জ শাখার ব্যাবস্থাপক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংকের এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মাহমুদুর রহমান।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন শিক্ষক আবদুল মোতালেব জুয়েলের সঞ্চালনায় এসময় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ভাটরা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মিঠু, পল্লী বিদ্যুত রামগঞ্জ শাখার ডিজিএম ইসমত কামাল, বদলকোট ইউপি চেয়ারম্যান মোঃ সোলায়মান শেখ, সূচিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রশিদ, ছাত্রনেতা মনিরুজ্জামান ভুট্টো ও দল্টাবাজারস্থ এজেন্ট ব্যাংক শাখার কর্ণধার মোঃ নুর হোসেন প্রমূখ।