স্বর্ণের বার রেখে দৌড় দিল পাচারকারী

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাতিপাড়া মাঠ হতে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেলিম রেজা বার্তা বাজারকে জানান, গোপন সংবাদে জানা যায় স্বর্ণপাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করবে, এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া মাঠে অভিযান চালানো হয়।

এ সময় একজন পাচারকারীকে দাঁড়াতে বললে তিনি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে ২ কেজি একশ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে বলে জানান বিজিবি’র ওই কর্মকর্তা।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর