কলাপাড়ায় মাদক সেবীর এক বছরের কারাদন্ড

পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার পৌর শহরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন শামিমের বাসায় বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিওিতে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১০ টা পর্যন্ত অভিযান চালিয়ে তার বাসা থেকে দশ গ্রাম গাজা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করেন।

এসময় শামিম বিশ্বাস (৪৭) নামের এক মাদক সেবিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস জানান, মাদক সেবন ও সংরক্ষনের দায়ে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং তিনি এর দায় স্বীকার করেছেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর