নীলফামারীতে এসডিজি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

নীলফামারীর ডিমলা উপজেলায় আজ (১৫ ডিসেম্বর) পল্লীশ্রীর আয়োজনে উপজেলা হলরুমে স্থানীয় পর্যায়ে এসডিজি নীতিমালা বাস্তবায়ন ও কমিরিটির প্রত্যাশা বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পল্লীশ্রী সমন্বয়ক পুরান বর্মনের সঞ্চালনায় ও এসডিজির জেলা সহ সভাপ্রধান লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর ই আলম সিদ্দিকি।

আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, এসডিজির সাধারন সম্পাদক মিজানুর রহমান লিটু, এসডিজির জেলা সহ সভাপ্রধান ফারজানা ইমু, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ক্রীড়া বিয়ষক সম্পাদক তারিকুল ইসলাম সোহাগ প্রমূখ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর