মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় আটক ৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় ৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ঝিনাইদহ মহেশপুর উপজেলার সস্তার বাজার এর সামনে রাস্তার উপর হতে (ভৈরবার নিকট) অবৈধ অনুপ্রবেশকারী বাংলা ভাষাভাষী ০৩ জন, নারী-০১ জন এবং অপ্রাপ্ত বয়স্ক-০২ জন মোট ০৬ জনকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গমন করেছিল।

আটককৃত ০৬ জন অনুপ্রবেশকারীদেরকে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর