বগুড়ায় কড়া নিরাপত্তার মধ্য দি‌য়ে বিএনপির বি‌ক্ষোভ

পু‌লি‌শের কড়া নিরাপত্তার মধ্য দি‌য়ে বি‌ক্ষোভ সমা‌বেশ পালন ক‌রে‌ছে বগুড়া জেলা বিএন‌পি। র‌বিবার দুপু‌রে দ‌লের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূ‌চি পালন ক‌রে তারা। এ‌তে বক্তব্য রা‌খেন বগুড়া জেলা বিএন‌পির আহবায়ক ‌জি এম সিরাজসহ বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতারা।

সমাবেশে বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল,ছাত্রদল, মহিলাদল, কৃষক ও শ্রমিকদল সহ অন্যান্য অঙ্গদল সমুহের নেতা কর্মিরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দিতে দিতে নবাব সড়কে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়।

এ‌দি‌কে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে পানি কামান, পিপার স্প্রে সহ সমা‌বেশ স্থলে অবস্থান নেয় পু‌লিশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর