মুন্সিগঞ্জের ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক ২

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরায় অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার বিকালে অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ মামুন খান(২৬), মোঃ মাহবুবুল আলম (২৬)।

র‌্যাব-১১ এক প্রেস রিলিজে জানায়, শনিবার বিকালে গজারিয়া থানাধীন আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১ এর চেকপোস্টে সন্দেহজনক মিনি ট্রাকে তল্লাশী করে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ২মাদক কারবারিকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্ত এলাকা থেকে পিকআপে খালি বস্তা বোঝাই করে ঢাকা যাচ্ছিল। তারা খালি বস্তার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছে সরবরাহ করত।

গ্রেফতারককৃত মোঃ মামুন খানের বাড়ি চাঁদপুর জেলার সদর থানাধীন রঘুনাথপুর এলাকায় ও মোঃ মাহবুবুল আলমের বাড়ি একই থানাধীন দক্ষিণ বাগাদি এলাকায়। গ্রেফতারকৃতর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গজারিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর