ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল আলোচনার সুযোগ আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এনআরসির বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারত আমাদের প্রতিবেশি।

ভারতের পার্লামেন্টে যে আইন পাস হয়, লোক সভায়, রাজ্যসভায় সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এর প্রতিক্রিয়া কী হতে পারে, সে ব্যাপারে আমাদের বক্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের হাইকমিশনারের মাধ্যমে জানিয়ে দিয়েছে।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেবে।

ভারতের সঙ্গে আমাদের বাইলেটারাল আলোচনার সুযোগ আছে। আসন্ন জাতীয় সম্মেলন স্মরণকালের সবচেয়ে বড় সম্মেলন হতে যাচ্ছে বলেও আশাবাদ জানান কাদের।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর