মহেশপুর সীমান্ত থেকে অনুপ্রবেশকালে ৬ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৬ জনঅনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি ।এনিয়ে বিজিবির হিসাবমতেই ডিসেম্বর মাসে ৬১ জনকে আটক করা হয়। তারা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, ঝিনাইদহ মহেশপুর উপজেলার সস্তার বাজার এরসামনে রাস্তার উপর হতে (ভৈরবার নিকট) অবৈধ অনুপ্রবেশকারী বাংলাভাষাভাষী ০৩ জন, নারী-০১ জন এবং অপ্রাপ্ত বয়স্ক-০২ জন মোট ০৬ জনকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান,জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে গমনকরেছিল। আটককৃত ০৬ জন অনুপ্রবেশকারীদেরকে সীমান্ত অতিক্রম করারদায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর