ভোলায় তীব্র শীত, ক্রেতারা ভীড় জমাচ্ছে পুরাতন পোশাকের দোকানে

শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভোলার মানুষের মধ্যে পুরাতন পোশাক কেনার চাহিদাও বাড়ছে সমহারে। ভোলার নতুন বাজার টাউন হলের ও কোর্ট মসজিদ প্রাঙ্গনে অস্থায়ী পুরাতন কাপড় বিক্রির দোকান গুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম তুলনামূলক একটু বেশী বলে জানিয়েছেন ক্রেতারা।

পুরাতন কাপড় কিনতে আসা সাদ্দাম হোসেন বলেন, আমরা মধ্যবিত্ত্বরা বেশী টাকা দিয়ে মার্কেট থেকে শীতের গরম কাপড় কেনা সম্ভব হচ্ছে না বলে এই খান থেকে নিজেদের সাদ্ধের মধ্যে কিছুটা কম দামে কাপড় সংগ্রহ করি।

কাপড় কিনতে আসা রুজিনা বেগম জানান, নিত্যে পন্যের যে ভাবে দাম বাড়ছে, সে ভাবে সংসার চালিয়ে মার্কেট থেকে বেশী দাম দিয়ে কাপড় কিনা সম্ভব হয়ে উঠে না। তাই পরিবারের সকলের জন্য শীতের পোষাক কিনতে আসছি।

পুরাতন কাপড় বিক্রেতারা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখেন তারা। প্রতি বছর শীতের সময় তারা বিভিন্ন গার্মেন্টস থেকে গাইড ক্রয় করে এই খানে অস্থায়ী দোকানের মাধ্যমে মালামাল বিক্রয় করে। তাছাড়া তারা আরোও জানায়, গতবারের তুলনায় এবার পুরাতন কাপড়ের গাইড কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের, এমনকি এবারের কাপড়ের গাইডে ছেড়া, ফাটা ও ব্যবহারের অযোগ্য কাপড় বেশি থাকায় তাদেরও কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে পুরাতন কাপড়।

নিন্ম, মধ্যবিত্ত্ব এমনকি উচ্চবিত্ত্ব অনেক ক্রেতাও দেখা যায় সেই দোকান গুলোতে। তবে গ্রামগঞ্জের খেটে খাওয়া গরীব অসহায় মানুষদের বেশি আনাগোনা দেখা যায় এ সমস্ত দোকানগুলোতে।

বার্তাবাজার /এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর