দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ : ওবায়দুল কাদের

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ড পাওয়া জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে ‘শহীদ’ বলায় ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। এখনো যেসব অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তাদের মূলোৎপাটন করা হবে। এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধি সৌধে যান এবং দলের নেতাদের সঙ্গে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে সাংবাদিকদের ওবায়দুল বলেন, একাত্তরে বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদ প্রাপ্ত আসামি চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক তৎপরতা চলছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, এর কারণ আছে। সেটি হচ্ছে যে দেশে তারা পালিয়ে আছে সে দেশের আইনগত বাধা আছে। মৃত্যুদ প্রাপ্তকে আনা আইনে অ্যালাউ করে না। তারপরও যুক্তরাষ্ট্রে যারা পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনতে একটু অগ্রগতি আছে।

আমরা বোধ হয় তাদের শিগগিরই দেশে ফিরিয়ে আনতে পারব। চৌধুরী মঈনুদ্দিন, আশরাফ এরা বুদ্ধিজীবী হত্যাকান্ডে র বিচারে মৃত্যুদ প্রাপ্ত। এদের ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তালিকা একটা আছে, এটা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এখানে কোনো ধরনের ভুলত্রুটি আছে কিনা, তাতে সংযোজন ও বিয়োজন হতে পারে। তিনি আরও বলেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে বুদ্ধিজীবীদের যারা হত্যা করছে, একাত্তরের প্রেতাত্মা, সাম্প্রদায়িক নব অপশক্তি আজও এরা বিষবাষ্প ছড়াচ্ছে। এসব বিষবৃক্ষের মূলোৎপাটন করব, শেখ হাসিনার নেতৃত্বে এদের প্রতিহত করব, পরাজিত করব। আজকের এই দিনে এটাই আমাদের অঙ্গীকার।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর