নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, সুন্নতে খতনা ও ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার মুছাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ‘হাজী আহছান উল্যাহ যুব সমাজের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মেডিকেল ক্যাম্পে ২৬৭ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ২১ জনের বিনামূল্যে সুন্নতে খৎনা সম্পন্ন হয়। এছাড়াও প্রায় তিন শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডাক্তার আশরাফুল হায়দার, ডাক্তার সলিম উল্যাহ, ডাক্তার আমিনুল ইসলাম কাউসার ও ডাক্তার আব্দুর রহিম (রাজু)।
এছাড়াও রক্তবাংলা ফেনী শাখার স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।
কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আহছান উল্যাহ ভুট্রো।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন বাবর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমূখ।