চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মধ্যরাতে টিনের ছাউনী কেটে দুই দোকানে ঘটেছে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে বটতলী মোটর স্টেশনস্থ পোস্ট অফিসের দক্ষিণ পার্শ্বে লোহাগাড়া শাহপীর মোটরস ও মেসার্স এন. কে. এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে ।
ক্ষতিগ্রস্তরা জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। সকালে দোকান খুলে দেখেন দোকানের উপরে টিনের ছাউনি কাটা রয়েছে এবং মালামাল পত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ক্যাশ বক্স খোলা। দোকান মালিকরা জানান, ক্যাশ বক্স হতে মো. এরশাদের মালিকানাধীন লোহাগাড়া শাহপীর মোটরস থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও আবদুস ছবুরের মালিকানাধীন মেসার্স এন. কে. এন্টারপ্রাইজ থেকে নগদ ২ হাজার টাকা চুরি হয়েছে। তবে, চোরেরা নগদ টাকা ছাড়া কোন মালামাল নিয়ে যায়নি।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মাঈনুদ্দিন চৌধুরী জানান, এখন পর্যন্ত চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/ডব্লিও.এস