শহীদ বুদ্ধিজীবি দিবসে সাতক্ষীরায় মোমবাতি প্রজ্বলন

‘আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ এই কবিতার চরণকে সামনে রেখে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহিদ মিনারে হাজার মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন, সাতক্ষীরা প্রেসক্লাব ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসন:
জেলা প্রশাসন আয়োজিত মোমবাতি প্রজ্জ্বালনে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, স্থানীয় সরকার বিভাগ উপপরিচালক সাতক্ষীরা মো. হুসাইন শওকত, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ। এসময় মহান স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

সাতক্ষীরা প্রেসক্লাব:
এদিকে বিনম্র শ্রদ্ধায় মোমবাতি প্রজ্জ্বালন ও আলোচনা সভার মধ্যে দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে মোমবাতি প্রজ্জ্বালন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের সাংবাদিক। প্রজ্জ্বালন অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতক আলবদর, আলসামন্স, রাজাকার ও পাকিবাহিনীর ঘাতকরা পরিকল্পিতভাবে জাতীর পথপ্রদর্শক সূর্য সন্তানদের হত্যা করে। তারা তালিকা অনুযায়ি বাড়িতে বাড়িতে যেয়ে বুদ্ধিজীবীদের ধরে এনে চোখ বেঁধে মীরপুর রায়ের বাজারসহ বিভিন্ন স্থানে নিয়ে তাদের নিংশসভাবে হত্যা করা হয়। ৭১ এর ১৬ ডিসেম্বর জাতী যখন চুড়ান্ত বিজয়ের পতাকা নিয়ে দেশকে শুত্রুমুক্ত করে তখনি জানা যায় বদ্ধভূমিতে শতাব্দীর এই জঘন্যতম হত্যাকান্ডের কথা।

তিনি আরো বলেন যারা এই হত্যায় অংশ নিয়ে ছিল তাদের ধারনা ছিল বাঙ্গালি জাতীকে পরাভূত করতে হলে তাদের সংস্কৃতি, ভাষা, কষ্টি ও সূর্য সন্তানদের মেধা নষ্ট করে দিতে হবে। কিন্তু বীরের জাতী বাঙ্গালালিরা তাদের এই দুরাশা ধুলিস্যৎ করে দেয়। তারা ছিনিয়ে আনে স্বাধীনতার টগবগে লাল সূর্য। তিনি ঘাতকদের বিচার বাস্তবায়নের দাবী জানান।
মোমবাতি প্রজ্জ্বালন ও আলোচনা সভায় আরো অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী , সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপার্টার কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধরণ সম্পাদক এম কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি কালিদাস কর্মকার, নির্হাহী সদস্য সেলিম রেজা মুকুল, মো: আসাদুজ্জামান, আব্দুল গফুর সরদার, আমিনুর রশিদ ও এসএম আকরামুল ইসলাম।


বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখা:
অন্যদিকে সাতক্ষীরার কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনারে শনিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মোমবাতি প্রজ্বলনে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলীর সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল এর সঞ্চালনায় মোমবাতি প্রজ্বলন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এসময় তিনি বলেন, নতুন প্রজম্মকে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা সহ শহীদ বুদ্ধিজীবীদের কথা জানাতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামছুল হুদা কবির খোকন, সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপটেন, সাধারন সম্পাদক হুমায়ন কবির হান্টু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডরেশনের সভাপতি শেখ আতিকুর রহমান, সাধারন সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন প্রমুখ।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা নিবার্চন অফিসার জামিরুল হায়দার, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, আশেক মেহেদী প্রমুখ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর