ঠাকুরগাঁও প্রেসক্লাবে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

বুদ্ধিজীবী দিবসে ঠাকুরগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার প্রেসক্লাব চত্ত্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. শহিদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটোসহ জেলার গণ্যমান্য ব্যাক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর