ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাছের সাথে ধাক্কা খেয়ে রাজু (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাজেল নামে আরও এক যুবক। আহত তাজেলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার সন্ধ্যায় জেলার পীরগঞ্জ উপজেলার খটশিংগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের মালগাঁও গ্রামের ইমাম উদ্দীনের ছেলে এবং আহত তাজেল একই এলাকার আব্দুল মালেকের ছেলে।
হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, দুজনে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় গোগর-ফকিরগঞ্জ পাকা সড়কের খটশিংগা এলাকায় একটি মোড়ে গাছের সাথে ধাক্কা খায়। গুরুত্বর অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে রাজু মারা যায়।
তাজেলকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কেএ