রাজধানীতে ম্যানহোল থেকে বেরিয়ে আসছে আগুন

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনের মেইন রোডের উল্টো দিকে পল্টন গলির মুখে ম্যানহোলের ভিতর থেকে উঠে আসছে আগুন। শনিবার রাত আটটা থেকে আগুন জ্বলছে বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান শনিবার রাত ৮টা ১০ মিনিটে আগুন প্রত্যক্ষ করেন তারা। পাশেই যমুনা ব্যাংক ভবন। স্থানীয় ব্যবসায়ীদের মাঝে কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সে আগুনে কয়েক বালতি পানি ঢালা হয়েছিল কাজ হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর