শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

শনিবার মহান বুদ্ধিজীবী দিবসে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক মুরতুজা হাসান কার্যকরী সদস্য মোস্তাফিজ রাকিব, তাসনিমুল হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর