গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনাসহ বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মতিয়ার রহমান, এলজিইডি’র (হেড অফিস) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কুদ্দুস মন্ডল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা বিভাগ) শুশংকর চন্দ্র আচার্য, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) আব্দুর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (টেকনিক্যাল সাপোর্ট) মজিবুর রহমান সিকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (খুলনাঞ্চল) মোহাম্মদ নূরুল হুদা, গোপালগঞ্জ জেলা এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী এ, কে, ফজলুল হক, সহকারী প্রকৌশলী রবিউল হোছাইন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের পর তিনি বঙ্গবন্ধু ভবনের সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম গোপালগঞ্জ জেলা এলজিইডি অফিস পরিদর্শনে এলে গোপালগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ, কে, ফজলুল হক ফুলেল শুভেচ্ছায় তাকে অভিনন্দন জানান।
বার্তা বাজার/ডব্লিও.এস