পাবনায় সড়ক দুর্ঘটনায় জামাই-শশুর নিহত

পাবনার আটঘরিয়ায় সড়ক দূর্ঘটনায় জামাই-শশুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। শনিবার সকাল ১০ টার দিকে টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার জালালের ঢালু নামক স্থানে চালবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সাথে ব্যাটারীচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ঘটে এসময় অটোরিকশা ভেততে থাকা ৪ জন গুরুতর আহত হয়।

এলাকাবাসী গুরুতর ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আপর জন আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত হয়।

নিহতরা হলেন-চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত চাঁদ আলী সরদারের ছেলে মাহাতাব উদ্দিন সরদার (৭০) ও তার জামাই একই গ্রামের গোলাপ হোসেনের ছেলে আবুল বাশার (৪৫)।

এ ঘটনায় আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, দূর্ঘটনার পর আমরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছিলাম। পরে জানতে পেরেছি দু’জন মারা গেছেন। এই সড়ক দৃর্ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামালা দায়ের করার কাজ চলছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর