দিনাজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

১৪ ডিসেম্বর শহীদ বু্িদ্ধজীবী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসন, দিনাজপুর এর সহযোগিতায় শনিবার বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুরে শিশুদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার কর্মকর্তা মো. সাইফুল আলম, জেলা সরকারি গণগ্রন্থাগারের সাবেক লাইব্রেরিয়ান মো. নুরুল ইসলাম প্রমুখ।

মিলাদ মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে এর পিছনে যাদের অবদান রয়েছে সে সব শহীদ বুদ্ধিজীবীদের আমরা স্মরণ করবো। তাদের সম্বন্ধে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানদের জানাতে হবে। তাহলে তাদের মাঝে দেশপ্রেম সৃষ্টি হবে। বুদ্ধিজীবীরা এই দেশের জন্য নিবেদিত প্রাণ। বর্তমান সময়ের শিশুরা বুদ্ধিজীবী দিবস, কেন বুদ্ধিজীবী দিবস পালন করি, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে শহীদের এবং মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে আমাদের জানাতে হবে। আমাদের সন্তানরা এই দেশকে নিয়ে, বুদ্ধিজীবীদের নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ব করবে জানবে, শিখবে।’

আলোচনা ও মিলাদ মাহফিল শেষে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর