২০২০ সালের পরেও ক্ষমতায় থাকতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০২০ সালের পরেও ক্ষমতায় থাকতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। শনিবার কাতারের রাজধানী দোহা’য় দোহা ফোরামে যোগ দিয়ে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন।

২০২০ সালে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, পদত্যাগ করার আগে পূর্বের সরকারের সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করতে চান তিনি। এ সময় তিনি বলেন, তার উত্তরসুরি অর্থাৎ তার কাছ থেকে কে প্রধানমন্ত্রিত্ব নেবেন সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেন না।

৯৩ বছর বয়সী মাহাথির তার অভিষিক্ত উত্তরাধিকারী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে নতুন যৌন নিপীড়নের অভিযোগ সত্ত্বেও ১০ ডিসেম্বর তার হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি আরো প্রতিশ্রুতি দেন যে, ২০২০ সালের নভেম্বরে মালেয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের সম্মেলনের পরে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।

২০১৮ সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির মোহাম্মদ। এ সময়ে তিনি জোট গঠন করেন আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। তাদের মধ্যে বোঝাপড়া হয় ক্ষমতার অর্ধেক সময় প্রধানমন্ত্রী থাকবেন মাহাথির। বাকি অর্ধেক আনোয়ার ইব্রাহিম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর