বন্দর নগরী চট্টগ্রামের ৬১টি বধ্যভূমি সংরক্ষণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম নাছির উদ্দীন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাধ্যমে চিহ্নিত পাহাড়তলী বধ্যভূমিতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর করে বধ্যভূমি সংরক্ষণে সহযোগিতা করার কথা জানান মেয়র।
এ সময় জনাব নাছির বলেন, মুক্তিযুদ্ধে পরাস্ত পাক হানাদার বাহিনী বাঙালি জাতিকে পঙ্গু ও মেধাশূন্য করতে ১৪ ডিসেম্বর বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তারা জানত যে দেশের বুদ্ধিজীবীদের শেষ করলে , একটি দেশের সামগ্রিক উন্নয়নের পথ বিনষ্ট হয়ে যাবে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ প্রেম ও আত্ম ত্যাগে তাদের সে উদ্দেশ্য সফল হতে পারেনি। শত শত বুদ্ধিজীবী হত্যার পরও বঙ্গবন্ধুর মেধা পরিশ্রম ও আন্তরিক চেষ্টায় বাংলাদেশ স্বনির্ভর বাঙালি জাতি হিসেবে বিশ্বে মাথা তুলে দারাতে সক্ষম হয়েছিল।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামছুদ্দোহা, কাউন্সিলর সহ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনীতিবিদ ও নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি