সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলা প্রশাসন:
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা চত্বর থেকে স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহর নেতৃত্ব একটি র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও উপজেলা চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মাঃ এনামুল হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমন প্রমুখ।  র‍্যালিটি তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ, তালা মহিলা কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম:
এদিকে, দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম ( রেজিঃ নং ৫৮৩/০৪) এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের কদমতলাস্থ আহমেদ আলী সুপার মার্কেটের ২য় তলায় সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন ), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা:
অন্যদিকে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু। এছাড়াও মহান বিজয় দিবস ২০১৯ উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও মাদ্রসার ভবন রক্ষার কারণে মাদ্রাসা প্রাচীর পাশের কয়েকটি গাছ কাটা বিষয়ে পরিচালনা পরিষদের সভায় সিদ্ধান্ত ও রেজুলেশন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নুর মোহাম্মদ, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, নাসির উদ্দিন, তৈয়েবুর রহমান, আবুল বাসার, আব্দুল করিম, আমিনুর রহমান, সিদ্দিকুর রহমান প্রমুখ। মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখা:
অপরদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাকের সভাপতিত্বে প্রথম সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন জোয়াদ্দার, মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিম, মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা শেখ মাগফুর আলী লালু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন, সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম খান, সন্তান কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বিজয় কুমার ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুজ্জামান, অর্থ-সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই, সহ-অর্থ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, দপ্তর সম্পাদক শেখ তৈয়েবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সহ-প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জেল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জ্যোৎস্না দত্ত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক বন্যা সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল্যাহ কবির প্রমুখ। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর