বরিস জনসনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে কনজারভেটিভ পার্টি বড় ব্যবধানে জয়ী হওয়ায় দলের নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে এ সংক্রান্ত বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এ জয়ের মাধ্যমেই বোঝা যায় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতি যুক্তরাজ্যের মানুষের ভরসা রয়েছে।

প্রধানমন্ত্রী দুই দেশের শক্তিশালী সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক গণতন্ত্র এবং সংহতির ক্ষেত্রে দুই দেশের একই রকম মূল্যবোধের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

এছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধেও যুক্তরাজ্যের ভূমিকা ছিল বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে ২০১৮ সালে জনসনের বাংলাদেশ সফর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।

একইসঙ্গে ২০২০ সালে অনুষ্ঠেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বরিস জনসনকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর