‘এনআইডি জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

এনআইডি জালিয়াতির সঙ্গে শুধু ডাটা এন্ট্রি অপারেটরা জড়িত নয়, বরং বড় একটি টিমও জড়িত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, যারা এনআইডি জাতিয়ালিতর সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতবিনিময়ের সময় নির্বাচন কমিশনার জানান, ইভিএমের সাথে নেটওয়ার্কের কোন সম্পর্ক নেই, তাই এর মাধ্যমে কারচুপির সুযোগ কম।

জনগণকে ইভিএম সম্পর্কে সচেতন করতে মক ভোটের ব্যবস্থার পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হবে বলেও জানান তিনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর