নওগাঁর পত্নীতলায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ সোবহান শেখ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । আটককৃত সোবাহান শেখ নওগাঁ জেলার বদলগাছী থানার চক জালাল পূর্বপাড়া গ্রামের নফের শেখের ছেলে। ডিবি পুলিশ ওসি কে এম শামসুদ্দিন জানান, সোবাহান শেখ মাদক বিক্রয়ের উদ্দেশ্যে আমাইর ইউনিয়নের ত্রিমোহীনি মোড় নামক স্থানে অবস্থান করছে এমন সংবাদের ভিতিত্বে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকে গোপনে মাদক ব্যবসা করে আসছিলো। ডিবি পুলিশের সদস্য রাজু কামালের নেতৃত্বে এএসআই মোঃ নজরুল ইসলামসহ ডিবি পুলিশের একটি চৌকষ দল অভিযানটি পরিচালনা করেন। এব্যাপারে তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এম.সি