লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০:০০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু জাফর,জেলা প্রশাসক লালমনিরহাট মহোদয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম রশিদুল হক (পিপিএম সেবা), পুলিশ সুপার লালমনিরহাট , ডাক্তার মোঃ কাশেম আলী সিভিল সার্জন, লালমনিরহাট।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়।

আলোচনা সভার শুরুতে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং তারপরে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ও উদ্দেশ্যকে বুকে লালন করতে হবে এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

সাংবাদিক গোকুল রায়,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধাগন, জেলা শিক্ষা অফিসার সহ আরো অনেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বক্তব্যের এক পর্যায়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কান্নায় ভেঙ্গে পড়েন।১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার বাবাকে পাকিস্তানি হানাদার বাহিনীরা ধরে নিয়ে যায় যখন তার বয়স ছিল তিন বছর।

বিশেষ অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব এস এম রাশেদুল হক পিপিএম-সেবা মহোদয় বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে আমাদের সকলকে এক হয়ে সোনার বাংলাদেশ গড়তে।

জেলা প্রশাসক জনাব আবু জাফর প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত একজন যুদ্ধাপরাধীকে শহীদ সম্মোধন করায় তীব্র নিন্দা জানান সেই সাথে তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে বলেন এবং সকলকে ভালো কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব রফিকুল ইসলাম এর বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর