বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন তার পরিবারের সদস্যরা। আজ বিকাল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে হাসপাতালে যাবেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, ১৫ দিন পর পর বেগম জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা থাকলেও দীর্ঘ এক মাস পর তাদেরকে সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ই নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএসএমএমইউতে তার স্বজনরা সাক্ষাৎ করেন।
বার্তা বাজার/এম.সি