যথাযোগ্য মর্যাদায় ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

জানা যায়, দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত এবং কালোব্যাজ ধারণ করা হয়।

ছবি: বার্তা বাজার

পতাকা উত্তোলন শেষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের পাদদেশে এসে শেষ হয়।

সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এ সময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।

এরপর বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি,মার্কেটিং, ব্যবস্থাপনা, ফার্মেসী, ফলিত রসায়ন ও ক্যামিকৌশল সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রলীগ, বিভিন্ন প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি স্মৃতিসৌধের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সবশেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর