র‍্যাবের হাতে আটক মাদককারবারী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের হাতে বিপূল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ আটক মাদক কারবারী রোহিঙ্গা নুর হাফিজ এবং সহযোগী সোহেল কথিত বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত পুলিশের ৫ সদস্য। উদ্ধার করা হয়েছে বিপূল পরিমাণ মাদক এবং অবৈধ অস্ত্র।

উপজেলার হ্নীলা গাজী পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবী নিহতরা তালিকাভূক্ত মাদককারবারী।

সুত্র জানায়,শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম আটক নূর হাফিজ ও সোহেলকে নিয়ে তাদের আস্তানায় মাদক উদ্ধার অভিযানে যায়।

এসময় তাদের সিন্ডিকেট সদস্যরা তাদের ছিনিয়ে নিতে পুলিশেকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে পুলিশের এসআই কামরুজ্জামান (৫০), এএসআই সনজিব দত্ত (৩২), মিশকাত উদ্দিন (৩০), কনস্টেবল সিকান্দর আলী (২৩) ও মহিউদ্দিন (২২) আহত হয়। পরে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পিছু হটে।

পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে ৯৫হাজার পিস ইয়াবা, ৬টি দেশীয় তৈরী এলজি, ১৮রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড কালি খোসাসহ গুলিবিদ্ধ নুর হাফিজ এবং সোহেলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ জানান- এই ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ৮ লাখ ১০ হাজার ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলিসহ আটক করেছিলো র‍্যাব-৭।

                                                                                                                                        বার্তা বাজার/এম.সি                                                     

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর